Saturday, June 13, 2026
Saturday, June 13, 2026
Home বিনোদন অনুরাগীদের জন্য বড় পদক্ষেপ নিলেন দীপিকা

অনুরাগীদের জন্য বড় পদক্ষেপ নিলেন দীপিকা

বিনোদন ডেস্ক : বলিউডের ‘ডিভা’ দীপিকা পাড়ুকোনের জীবনে এক বিশেষ মাইলফলক হয়ে থাকল তার এবারের জন্মদিন। জীবনের ৪০ বসন্ত পার করলেন এই অভিনেত্রী। তবে নিজের এই বিশেষ দিনটি কেবল কাছের মানুষদের সঙ্গে নয়, বরং একান্ত অনুরাগী ও ভক্তদের সঙ্গেই উদ্‌যাপন করলেন তিনি। মা হওয়ার পর এটি তার দ্বিতীয় জন্মদিন, তাই আয়োজনেও ছিল অভিনবত্বের ছোঁয়া।

দীপিকার এবারের জন্মদিনের মূল আকর্ষণ ছিল ভক্তদের প্রতি তার ভালোবাসা। কেবল একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজনই নয়, ভিনরাজ্যে থাকা অনেক ভক্তের জন্য নিজ খরচায় বিমানের টিকিট বুক করে দিয়েছেন অভিনেত্রী। এখানেই শেষ নয়, বিমানবন্দর থেকে অনুষ্ঠানস্থলে পৌঁছানোর জন্য তাদের ব্যক্তিগত গাড়ি ও চালকের সুবিধাও করে দেন তিনি।

প্রিয় তারকার এমন উদারতায় আপ্লুত ভক্তরা। বড়দিনের আমেজে এলাহি আয়োজন জন্মদিনের উৎসবটি সেজেছিল বড়দিনের আমেজে। অন্দরমহল জুড়ে ছিল বিশালাকার ক্রিসমাস ট্রি ও আলোকসজ্জা। খাবারেও ছিল রাজকীয় আয়োজন। চাট, হরেক রকমের দক্ষিণী খাবার ও জিভে জল আনা ডেজার্টের গন্ধে ম ম করছিল চারপাশ।

সেখানে উপস্থিত অনুরাগীদের সামনেই একটি বড় কেক কাটেন দীপিকা। পরনে ছিল উজ্জ্বল ‘ওয়াইন’ রঙের স্টাইলিশ কো-অর্ড সেট, যা তার লুকে যোগ করেছিল বাড়তি আভিজাত্য। মানসিক স্বাস্থ্য ও অনুপ্রেরণার বার্তা উৎসবের আনন্দের মাঝেও দীপিকা কথা বলেছেন জীবন ও মানসিক স্বাস্থ্য নিয়ে।

সোশ্যাল মিডিয়ায় ও অনুষ্ঠানে ভক্তদের উদ্দেশে তিনি লেখেন, ‘যখন মনে হবে জীবনে অনেক কিছু ঠিকঠাক হচ্ছে না, তখনও হাল ছাড়া যাবে না। তোমরা নিজেদের নিয়ে যা ভাবছো, তার চেয়েও অনেক বেশি ভালো করছো তোমরা।’

RELATED ARTICLES

আমাকে জেলে পাঠানোর চেষ্টা হয়েছিল: কঙ্গনা রানাওয়াত

বিনোদন ডেস্ক : বলিউডে এক নতুন বিতর্ক চলছেই। অভিনেতা কঙ্গনা রানাওয়াত সম্প্রতি সহ-অভিনেতা রণবীর সিং-কে ঘিরে চলা বিতর্কের প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে নিজের অতীত...

কেন অতীত আঁকড়ে ধরে থাকতে চান না কারিশমা

বিনোদন ডেস্ক : এক সময়ের বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর। দীর্ঘদিন ধরে তিনি বড় পর্দায় অনিয়মিত। তবে সিনেমা সক্রান্ত অনুষ্ঠান ও বিভিন্ন টিভি শোতে...

কন্যাসন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী

বিনোদন ডেস্ক : দুই পুত্রের পর এবার কন্যাসন্তানের বাবা হলেন শাকিব খান। গত মাসে অর্থাৎ ১১ মে চিত্রনায়িকা শবনম বুবলীর কোলজুড়ে এসেছে কন্যাসন্তান। এমনটা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বড় জয়ে বিশ্বকাপ অভিযান শুরু যুক্তরাষ্ট্রের

স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষের উপহারে শুরুতে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধেই আরও দুই গোল করলেন ফোলারিন বালোগুন। শেষ দিকে ব্যবধান আরও বাড়ালেন জিও রেইনা। প্যারাগুয়েকে...

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা, জেনেভায় যাচ্ছেন জেডি ভ্যান্স

অনলাইন ডেস্ক : দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তী সমঝোতা চুক্তির সম্ভাবনা জোরালো হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট...

ইউক্রেনের হামলায় চাপে রাশিয়ার অর্থনীতি, স্বীকার করলেন পুতিন

অনলাইন ডেস্ক : গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার বিভিন্ন অবকাঠামোতে হামলা জোরদার করেছে ইউক্রেন। দেশটির এ হামলায় অর্থনীতি ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে...

বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার...

Recent Comments