Home অর্থনীতি অক্টোবরে রেমিট্যান্স এলো ২৫৬ কোটি ডলার

অক্টোবরে রেমিট্যান্স এলো ২৫৬ কোটি ডলার

অনলাইন ডেস্ক : বিদায়ী অক্টোবর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ২৭ লাখ ডলার রেমিট্যান্স।

রবিবার (২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, অক্টোবরে দেশে এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৭ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ডলার।

এ ছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২৪ কোটি ২ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৮৩ কোটি ৮৬ লাখ ৯০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৬ লাখ ৭০ হাজার ডলার।

এর আগে গত সেপ্টেম্বর মাসে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছিলেন ২৬৮ কোটি ৫৫ লাখ ৬০ হাজার ডলার। আগস্টে দেশে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

RELATED ARTICLES

দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় প্রস্তাবিত একটি সরকারি হাসপাতালের জন্য নির্ধারিত জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামের পতেঙ্গা...

দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে

অনলাইন ডেস্ক : জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩১৭ কোটি বা ৩ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার। যা দেশের ইতিহাসে কোনো এক মাসে তৃতীয়...

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক : আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ইরানকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন তথ্য দিচ্ছে রাশিয়া

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাগুলোতে হামলা চালাতে ইরানকে গোপন ও সংবেদনশীল গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া। বিষয়টি সম্পর্কে...

হরমুজ প্রণালি বন্ধ করবে না ইরান, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজে হামলার হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক : কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই পথ দিয়ে জাহাজ...

সমর্থকের দোষে রিয়াল মাদ্রিদকে জরিমানা করল ‍উয়েফা

স্পোর্টস ডেস্ক : এক সমর্থকের অপরাধে জরিমানা গুনতে হচ্ছে সাবেক স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে। গত সপ্তাহে তারা ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ...

জ্বালানি তেল কেনার সীমা বেঁধে দিলো সরকার

অনলাইন ডেস্ক : জ্বালানি তেলের বাজারে অস্থিরতা কমাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। রাজধানীসহ সারাদেশে পাম্পগুলোতে ভিড় বাড়ার প্রেক্ষাপটে এবার যানবাহনে তেল বিক্রির সর্বোচ্চ সীমা...

Recent Comments

Exit mobile version